সময় কলকাতা ডেস্ক: অন্য স্বাদে চিকেন খেতে চান? দেরী না করে চটপট দেখে নিন ডাব-মুরগির রেসিপি।
উপকরণ
মুরগির মাংস
পেঁয়াজ কুচি
আদা কুচি
রসুন কুচি
কাঁচা মরিচ কুচি
হলুদ
নারকেলের দুধ
বাদামের পেস্ট
তেঁতুলের ক্বাথ
টমেটো কুচি
লবণ
পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ ভেজে নারকেলের দুধ মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মশলা, লবণ ও লেবু দিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিন।
এবার একটি ফাঁকা ডাবের মধ্যে কষানো মাংস ভরে ডাবের মুখ আটকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে সেদ্ধ করে নিন। তারপর ওভেন থেকে ডাব বার করে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা ডাব-মুরগির সুস্বাদু রেসিপি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার