Home » প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

সময় কলকাতা ডেস্কঃ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। গত শনিবার দক্ষিনবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। আগামী ২০ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, একটানা বৃৃষ্টির পর উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, সোমবার মেঘলা থাকবে কলকাতার আকাশ।  শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৮%। আজও কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণের মোট নটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কার্শিয়াংয়ে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।

 

About Post Author