Home » জামিন মঞ্জুর রোদ্দুরের

জামিন মঞ্জুর রোদ্দুরের

সময় কলকাতা ডেস্ক: জামিন মঞ্জুর রোদ্দুর রায়ের। মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় তাঁকে সোমবার অন্তর্বর্তী জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। গত ৮ জুন গোয়া থেকে  ইউটিউবার রোদ্দুরকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় গত ৯ জুন থেকে পুলিশ হেফাজতে ছিলেন তিনি। দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মামলা থেকে জামিন পেলেও অন্য মামলাগুলিতে জামিন পাননি তিনি।

সূত্রের খবর, রোদ্দুর রায়ের নামে একাধিক মামলা রয়েছে। হেয়ার স্ট্রিট থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে খোলাখুলি অশ্লীল মন্তব্য করেছিলেন তিনি। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।

About Post Author