Home » ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উধাও হয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। অপরদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ।

পূর্বাভাস বলছে, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%। আজও কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণের মোট নটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে বর্ষা আটকে থাকার ফলেই এই প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। স্বাভাবিকভাবেই এর প্রভাবে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে এবং এই আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অপরদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে। অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কার্শিয়াংয়ে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বন্যা এবং ধসের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

About Post Author