Home » বারাসাত মহকুমা লীগের খেলায় জয়ী বারাসাত অ্যাসোসিয়েশন

বারাসাত মহকুমা লীগের খেলায় জয়ী বারাসাত অ্যাসোসিয়েশন

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :বারাসাত সাবডিভিশনের সেকেন্ড ডিভিশন লীগের প্রারম্ভিক ম্যাচে জয়ী হল বারাসাত অ্যাসোসিয়েশন । বুধবার তারা টানটান উত্তেজনার মধ্যে হারায় খিলকাপুর রাইসিং ষ্টারকে । খেলার ফল ২-১। বারাসাত মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ম্যাচে প্রথমার্ধেই ম্যাচের তিনটি গোল হয়। বিজয়ী দলের হয়ে গোল দুটি করে শামীম ও খুরশিদ আলম।

এদিনের খেলায় গতি ছিল। বারাসাতের কাছারি ময়দানে এদিন যে সীমিত সংখ্যক দর্শক মাঠমুখী হয়েছিলেন তাঁরা এদিনের খেলা দেখে নিরাশ হন নি। এদিনের খেলা প্রমাণ দিল প্রাণ সঞ্চার হচ্ছে মহকুমার ফুটবলে।বিজয়ী বারাসাত অ্যাসোসিয়েশন দলের কর্মকর্তা ইন্দ্রজিৎ রাহুল নাগ জানান, খেলায় জয়-পরাজয়কে হারিয়ে জিতছে ফুটবল কারণ করোনার ভ্রূকুটি আর নেই, ফুটবলে ফিরে আসছে পুরোনো জোয়ার ।করোনাকাল অতিক্রম করে মাঠে ফিরছে ফুটবল আর এতেই খুশি ফুটবল প্রেমীরা ।।

About Post Author