Home » যে ক্রিকেটার ৫৩ বছর বয়সে খেলেছেন টেস্ট ক্রিকেট

যে ক্রিকেটার ৫৩ বছর বয়সে খেলেছেন টেস্ট ক্রিকেট

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

তারিখটা ১২ এপ্রিল ১৯৩০। ইংল্যান্ড বনাম ওয়েস্টইন্ডিজের চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা। দিনটি আজও বিখ্যাত হয়ে থাকবে হয়তো ইংল্যান্ড দলের অলরাউন্ডার উইলফ্রেড রোডসের জন্য। সেদিন তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনের ইতি টানবেন তিনি। সেবার জীবনের শেষ টেস্ট খেলছেন তিনি। তখন রোডসের বয়স শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। সেদিন তাঁর বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন। আর এটাই রেকর্ড যা ৯২ বছর ধরে অক্ষত। এত বেশি বয়সে আর কেউ টেস্ট ক্রিকেট খেলতে পারেন নি। এমনটা নয় যে তিনি টেস্ট ক্রিকেট জীবনের শেষ দিকে উইকেট পাচ্ছিলেন না বা রান করতে পারছিলেন না। শেষ সিরিজের চার টেস্টে ১০ টি উইকেট পান তিনি।

এমনটাও নয় যে এত বয়সে এখনও প্রথম শ্রেণীর ক্রিকেট কেউ খেলেন নি। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডু ৬৮ বছর বয়সে তাঁর শেষ প্রথম শ্রেণীর ম্যাচ। তাই বলে টেস্ট! উইলফ্রেড রোডস কিন্তু একটানা খেলে গেছেন।শেষ টেস্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যে ১৯৩০ সালের গ্রীষ্মে প্রথম শ্রেণীর ক্রিকেটে যবণিকা টানেন তিনি। তার আগে ৩২ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা হয়ে যায় তার। ১৮৯৮ সালে ইয়র্কশয়ারের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামার এক বছরের মধ্যে টেস্ট অঙ্গনে প্রবেশ।তিনি ছিলেন মুলত বাঁ হাতি স্পিনার যেকিনা ব্যাটও করতে পারে।৩১ বছর ধরে চলেছিল তার ক্রিকেট জীবন।

১৮৭৭ সালে জন্ম উইলফ্রেড রোডসের। মৃত্যু ১৯৭৩ সালে। ইংল্যান্ডের জাতীয় ৫৮ টেস্ট খেলে ১২৭ টি উইকেট পেয়েছিলেন তিনি। উপযোগী পিচে অসামান্য দক্ষতায় বল টার্ন করাতে পারতেন তিনি। টেস্টে একবার দশ উইকেট এবং ৬ বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে তাঁর। ক্যারিয়ারের পরের দিকে ব্যাটে প্রভূত উন্নতি করার পরে বোলিং বিভাগে সামান্য ধার কমে তাঁর। হয়ে ওঠেন প্রকৃত অর্থে ইউটিলিটি অলরাউন্ডার।তবে তাঁর ১২৭ উইকেট দিয়ে তাঁর দক্ষতা বিচার করা যায় না কারণ মাত্র ২৬ রানের গড়ে তিনি পেয়েছিলেন ১২৭ টি উইকেট। পরিসংখ্যান প্রকট করে তিনি তুলনামুলক কম ব্যবহৃত হয়েছেন কারণ তখন ছিল  তুলনামূলকভাবে পেসারদের উপযোগী পিচ।

ব্যাটসম্যান উইলফ্রেড রোডস টেস্টে ৩০ এর ওপরে রানের গড় রেখে ২৩২৫ রান করেছিলেন তিনি। দুটি টেস্ট শতরান ও এগারোটি অর্ধ শতরানের মালিক রোডস প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে ডাবল অর্জন করেন। তখনও টেস্টে ইংল্যান্ডের কেউ একইসাথে ১০০ উইকেট আর হাজার রান করতে পারেন নি।আরও রান বা উইকেট পেতে পারতেন যদি না প্রথম বিশ্বযুদ্ধ আছড়ে পড়ত। তখন যে তিনি ক্রিকেট জীবনের মধ্যগগনে!

উইলফ্রেড রোডসের অসাধারণ সাফল্য রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। ১১১০ টি ম্যাচ খেলে প্রায় চল্লিশ হাজার রান করেছেন। দ্বিশত রানের ইনিংসও রয়েছে তালিকায়। তবে বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি অনন্য।৪২০৪ টি উইকেট আর প্রায় চল্লিশ হাজার রান করেছেন তিনি। শেষ প্রথম শ্রেণীর ম্যাচে পাঁচ উইকেট পান তিনি। আজ পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে কেউ চারহাজারের বেশি উইকেট পান নি।নজির সেখানেও। ক্রিকেট জীবন শেষ করে কোচিং শুরু করেন তিনি। বলা হয় রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। তথাপি বেশি বয়সে উইলফ্রেড রোডসের টেস্ট খেলার রেকর্ড ভাঙে নি প্রায় একশো বছর ধরে।।

( চিত্র সৌজন্য : উইকিপিডিয়া )

About Post Author