সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার বিধানসভায় মন্ত্রী সুজিত বোস পেশ করলেন দ্যা ওয়েষ্ট বেঙ্গল ফায়ার সার্ভিস (অ্যামেন্ডমেন্ট)বিল ২০২২। বিলের উপর আলোচনায় অংশ নিয়েছে বিজেপির অনুপ কূমার সাহা, দেবাশিস কূমার,বিষ্ণু প্রসাদ শর্মা,দেবব্রত মজুমদার বিজেপির দীপক বর্মন। বিরোধীদের দাবি ফায়ার সেফটি মেজার বাড়াতে হবে।
বিধায়কদের বিলের জবাবে মন্ত্রী সুজিত বোস বলেন, পুরসভার সঙ্গে ফায়ার সার্ভিসের একটা সমস্যা মেটিতেই এই বিল আনা হয়েছে।
এই বিলের বিষয় ছিল ১৪.৫ মিটার উচ্চতার বাড়ি তৈরি করতে গেলে ফায়ার সার্ভিস দপ্তরের অনুমোদন নিতে হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ১৫.৫ মিটার করার সুপারিশ কার্যকর করতেই এই ব্যবস্থা। ফায়ারের সমস্ত বিষয়টি অনলাইন হয়ে গেছে। কোনো আবেদনই ফেলে রাখা যাবে না। আর এটাই ফায়ার সার্ভিসের মুল কথা।

এদিন বিধানসভায় মন্ত্রী সুজিত বোস বলেন ফায়ার সার্ভিস দপ্তর কেবল আগুনের মোকাবিলাই নয়,ফায়ার সার্ভিসকে করোনা ও আমফানেও মোকাবিলা করতে হয়েছে। এই উদাহরন দিতে গিয়ে মন্ত্রী গুজরাট,দিল্লির কথা টেনে এনে বলেন দুর্ঘটনা বলে আসে না।আমরা রাজ্যে সচেতনতা বেশী করে করছি।
পরিশেষে মন্ত্রী সুজিত বোস বিরোধীদের কাছে এই বিল পাশ করানোর আবেদন রাখলে বিজেপি বিধায়কদের নিরবতায় পাশ হয়ে যায় বিলটি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি