সময় কলকাতা ডেস্কঃ ভূগোলে নবম-দশম শ্রেণির শিক্ষক পদে হাইজাম্প ফর্মুলায় নিয়োগ মামলায় এসএসসি চেয়ারম্যানের মন্তব্যে খুশি বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও জমা দেওয়া হয়নি রিপোর্ট। নবম ও দশম শ্রেণির ভূগোলের শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করে হাইকোর্ট। সেই মত আজ (শুক্রবার) হাজিরা দেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
আদালতে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য ছিল, “আমাদের ডেটারুম সিবিআই এর হাতে রয়েছে। শুধুমাত্র আমাদের ঢোকার অনুমতি দিলেই আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয়। হার্ডডিস্ক এবং সফটওয়্যার আবার ইনস্টল করতে হবে।” এসএসসি চেয়ারম্যান বলেন, “আমাদের দুটি ইউপিএস (UPS) আছে। যার মধ্যে একটি কাজ করছে না। দ্বিতীয় ইউপিএস এর মাধ্যমে কাজ হচ্ছে।
আমাদের তিনটি সার্ভার আছে। একটি ওয়েবসাইটের জন্য এবং বাকি দুটি তথ্য মজুত রাখার জন্য। একটি সার্ভার যথাযথ ভাবে কাজ করছে না।এই সার্ভারের সমস্যা কতটা গুরুতর সেটাও আমরা বুঝতে পারছি না। আইবিএম (IBM) এর ইঞ্জিনিয়ার এসে সেগুলি ঠিক করবে।” রিপোর্ট না জমা দেওয়ার কারণে গত ২২ শে জুন এসএসসি চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশ মোতাবেক আজ এজলাসে হাজির ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি