Home » জাতীয় চিকিৎসক দিবসে ডাক্তারদের সম্মান

জাতীয় চিকিৎসক দিবসে ডাক্তারদের সম্মান

সময় কলকাতা ডেস্কঃ  আজ পয়লা জুলাই, জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day)। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা মাথায় রেখেই পালিত হয় এই দিনটি। চিকিৎসকরা মানুষের কাছে ভগবানের মতো। তাঁদের ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষের প্রাণ। যখন মানুষ জীবন-মৃত্যুর লড়াইয়ে প্রায় হারাতে বসে , তখন তাদের বাঁচিয়ে তোলার জন্য  চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ায়। বিশেষত এই করোনা অতিমারির সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন। নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই কোভিড আক্রান্তদের জীবন বাঁচাতে তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অতিমারীতে তাঁরাই মানুষের কাছে একমাত্র ভরসা।

ডাক্তারদের এই সার্বিক ভূমিকাকে সম্মান জানাতে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং চকদিঘি গ্রামীণ হাসপাতালে পৌছে যান পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাহাবুদ্দিন মন্ডল তথা জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। ফুল তোরা ও মিষ্টি মুখ করিয়ে সম্মান জানানো হয় কর্মরত চিকিৎসকদের।এছাড়াও গ্রামীন এলাকায় নিজস্ব ডিসপেনসারিতে কর্মরত চিকিৎসকদেরও সম্মান জানানো হয়।

এর আগেও এরকম একাধিক নিদর্শন তৈরি করেছেন তিনি।নার্স ডে থেকে শুরু করে চিকিৎসক ডে প্রতিটি গুরুত্বপূর্ণ দিনকে গুরুত্ব সহকারেই পালন করে আসেন সাহাবুদ্দিন মন্ডল। এছাড়া ঈদের মরশুমে ভরা মঞ্চ থেকে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের সম্মান জানিয়েছেন তিনি। এবারও তার অন্যথা হলো না।

এভাবেই ডাক্তার দিবসে সকল ডাক্তারদের কুর্নিশ জানালেন জামালপুরের তরুন তুর্কী নেতা সাহাবুদ্দিন মন্ডল।

About Post Author