সময় কলকাতা ডেস্কঃ তিন বছর থেকে রাস্তার অবস্থা বেহাল। একাধিকবার জনপ্রতিনিধিদের জানিয়েও লাভ হয়নি কিছুই। শেষমেষ গ্রামবাসীরাই চাঁদা তুলে শুরু করলো রাস্তা সারাইয়ের কাজ। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ থেকে দক্ষিণ ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা। সারা বছরই জল কাদায় রাস্তা চলাচলের একদম অনুপযোগী। রিকশা টোটো সাইকেল মোটরবাইক কোনো কিছুই ওই রাস্তা দিয়ে যেতে পারে না। অভিযোগ, একাধিকবার এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েও কোন লাভ হয়নি।

শেষমেষ শুক্রবার সকাল থেকে গ্রামবাসীরা পাথর কিনে এনে সেই রাস্তা সারাই এর কাজ শুরু করলেন। প্রায় ১০০ মিটার রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে চার গাড়ি পাথর কিনে আনে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
যদিও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্য জানিয়েছেন কোভিডের জন্য দুই বছর কোন উন্নয়নমূলক কাজ করা যায়নি। পাশাপাশি বর্ষা চলাকালীন নদী থেকে কোনভাবেই আরবিএম জোগাড় করা সম্ভব হচ্ছিল না বলে তিনি রাস্তা মেরামত করতে পারেননি। পাশাপাশি এই বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন খুব দ্রুত ধূপগুড়ি ব্লকের যে সমস্ত এলাকায় রাস্তার খারাপ অবস্থায় রয়েছে সেগুলি রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল