সময় কলকাতা ডেস্কঃ রথ মানেই যেন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু। বিভিন্ন পুজো কমিটিগুলোর খুঁটিপুজো শুরু হয় রথের দিন থেকেই। শুক্রবার নিয়ম রীতি মেনেই সাড়ম্বরে খুঁটিপুজোর অনুষ্ঠান পালন করা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। খুঁটিপুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্য তথা দমকল মন্ত্রী সুজিত বসু।

জানা গিয়েছে,এবছর শ্রীভূমির সুবর্ণজয়ন্তী বর্ষ। প্রতি বছরের মতো এবছরও রথের দিন খুঁটিপুজোর আয়োজন করা হয়। গত দুবছর করোনার জন্যও কোনোরকম ভাবে খুঁটিপুজো হয়েছিল। তবে, এবছর জাঁকজমকভাবে তা পালন করা হল। ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে এদিন খুঁটিপুজোয় সামিল হন দমকল মন্ত্রী সুজিত বসু। পুরোহিতের মন্ত্রোচ্চারণে, ঢাকের বাদ্যির মধ্য দিয়ে যেন জানান দিয়ে গেল খুব শীঘ্রই মা আসছে।
কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেকবারই, তাদের পুজোয় কোনও না কোনও চমক থাকে। কোন সময় বাহুবলির সেট, কখনো পদ্মাবত, কখনো আবার পুরির মন্দির। প্রতিবছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদাই আকর্শন থাকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকে হিমশিমও খেতে হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। এ বছরে তাদের থিম রোমের ভ্যাটিকান সিটি। পাশাপাশি এবছর আবার সুবর্ণজয়ন্তী। তাই প্রতিমা এবার সোনায় মোরা থাকবে বলেই জানান মন্ত্রী সুজিত বোস।
এবারের থিম ও মণ্ডপ যে অভিনব হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দেব, এছাড়া মন্ত্রী মনোজ তিওয়ারি,সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হল।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০