সময় কলকাতা ডেস্কঃ রথযাত্রা উপলক্ষ্যে খুঁটি পূজা দিয়ে শারদোৎসবের ঘণ্টা বাজিয়ে দিলেন রাজধানীর এয়ার পোর্ট স্থিত ভারত রত্নসংঘ। এবছর বৃহৎ আকারে পূজার আয়োজন হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। দর্শকদের আকৃষ্ট করার মত এবারও শারদোৎসবের আয়োজন করবে ভারত রত্নসংঘ বললেন সংস্থার সভাপতি।
শু
ক্রবার রথযাত্রা উৎসব। রাজ্যের সর্বত্রই এই দিনটিকে কেন্দ্র করে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে খুঁটি পূজো দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়ল রাজধানীর এয়ার পোর্ট স্থিত ভারত রত্নসংঘে।
প্রতীক্ষার আর মাত্র তিন মাস বাকী। ১ অক্টোবর থেকে শুরু হবে শারদোৎসব। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতি বছরই শারদোৎসবের অনেক আগে থেকেই পূজোর প্রস্তুতি নিয়ে থাকে ভারত রত্ন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছর বৃহৎ আকারে পূজোর আয়োজন হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। দর্শকদের আকৃষ্ট করার মত এবারও শারদোৎসবের আয়োজন করবে ভারত রত্নসংঘ বললেন সংস্থার সভাপতি প্রদ্যোত চৌধুরী।
ভারত রত্ন সংঘ গত কয়েক বছর ধরেই রাজ্যের এবং রাজ্যের বাইরের দর্শকদের আকৃষ্ট করে চলেছে। তাদের পুজার প্যান্ডেল এবং প্রতিমা দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করছে। এবার সম্ভবত নতুন কিছু দিতে চাইছে ভারত রত্ন। এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০