সময় কলকাতা, ২৬ জুন : বারাসত তথা বঙ্গের চিকিৎসক মহলে শোকের ছায়া, চলে গেলেন বারাসাত তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞ জয়ন্ত দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার সকালে আচমকা হৃদরোগের প্রবল আক্রমণে (massive heart attack ) প্রয়াত হন জয়ন্ত দাস। তার স্মৃতিতে শোক প্রকাশ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিকিৎসক সুব্রত মন্ডল জানান, সাম্প্রতিক কালে বারাসাতের বুকে এত বড় ডার্মাটোলজিস্ট কেউ ছিলেন না কিনা সন্দেহ, তাঁর বিভাগে প্রকৃত অর্থেই তাঁর দখল ছিল অসামান্য। আইএমএ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের প্রয়াণে তাঁরা গভীরভাবে ব্যথিত কারণ এই প্রয়াণ জেলার চিকিৎসা জগতের বিরাট ক্ষতি হিসেবেই গণ্য করছেন তাঁরা । বাস্তবেই, রঞ্জিত পাজার মৃত্যুর পর বারাসাত ও উত্তর ২৪ পরগনা জেলার এক বিরাট অংশের বাসিন্দা তাঁর চিকিৎসায় সুফল পেয়েছিলেন, একডাকেই চর্ম রোগের সেরা চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি ছিল ।।
প্রয়াত চিকিৎসক জয়ন্ত দাস


More Stories
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
বিদায় জিন লজ