Home » তিলপাড়া জলাধারে চালু স্কাডা প্রযুক্তি

তিলপাড়া জলাধারে চালু স্কাডা প্রযুক্তি

সময় কলকাতা ডেস্ক: প্রতিবছর প্রবল বর্ষণের কারণে রাজ্যে অবস্থিত জলাধারগুলি বিপদ সীমার উপর উঠলেই জল ছাড়তে বাধ্য হয়। জলাধার থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় রাজ্যের একাধিক জায়গায়। বন্যা পরিস্থিতির পরেই শুরু হয়ে যায় কেন্দ্র -রাজ্য সংঘাত। কখনও বলা হয় ম্যানমেড বন্যা, আবার কখনো বলা হয় কেন্দ্র ইচ্ছাকৃত জল ছেড়ে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি করছে । এই বিতর্কের অবসান করার লক্ষ্যেই এবার জলাধারে ব্যবহার করা হচ্ছে স্কাডা পদ্ধতি।

২০১৯ থেকেই স্কাডা পদ্ধতি ব্যবহার করার কাজ চলছে। স্কাডা পদ্ধতি ব্যবহার করা হয়েছে দুর্গাপুর ব্যারেজেও। এই স্কাডা পদ্ধতি ব্যবহারের ফলে ব্যারেজ থেকে জল স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে। পাশাপাশি কতটা জল ধারণ ক্ষমতা আছে কতটা জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কতটা জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যারেজে এই মুহূর্তে কতটা জল রয়েছে, বৃষ্টির ফলে কতটা জল আসতে পারে ব্যারেজে। তো কিছুই কন্ট্রোল রুম থেকে বসেই জানা যাবে এই স্কাডা পদ্ধতির মাধ্যমে। দুর্গাপুর ব্যারেজে বসানোর পর এইবার তিলপাড়া ব্যারেজে বসানো হচ্ছে স্কাডা পদ্ধতি। শুধুমাত্র যে ব্যারেজে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে সেই ব্যারেজের কন্ট্রোল রুম থেকেই দেখতে পাবে এমনটা নয় কলকাতার জলসম্পদ ভবন থেকেও পর্যবেক্ষণ করা যাবে এই পদ্ধতির মাধ্যমে।

এই পদ্ধতি ব্যবহারের ফলে যেমন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, তেমনি চাষবাসের ক্ষেত্রেও খুবই উপযোগী এই পদ্ধতি। চাষিরাও আগাম জানতে পারবেন যে কতটা জল তাদের জন্য ছাড়া হচ্ছে। চাষবাসের ক্ষেত্রে প্রয়োজন ভিত্তিক জল ছাড়তে পারা যাবে এই পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতির ব্যবহারের ফলে শুধুমাত্র যে চাষীরাই উপকৃত হবে এমনটা নয়, উপকৃত হবে বহু সাধারণ মানুষ। এড়ানো যাবে বন্যা পরিস্থিতি।

About Post Author