Home » সহজেই বানিয়ে ফেলুন বাচ্চাদের পছন্দের নুডলস কাবাব

সহজেই বানিয়ে ফেলুন বাচ্চাদের পছন্দের নুডলস কাবাব

সময় কলকাতা ডেস্ক: বাচ্চাদের পছন্দের একটি খাবার হল নুডলস কাবাব। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই মচমচে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকালের টিফিনে দারুণ জমবে এই খাবার।

উপকরণ

১. মুরগির মাংস কিমা
২. সেদ্ধ নুডলস
৩. পেঁয়াজ কুচি
৪. কাঁচামরিচ কুচি
৫. লবণ পরিমাণমতো
৬. টমেটো কুচি
৭. আদা বাটা
৮. রসুন বাটা
৯. সেদ্ধ আলু
১০. বাটার ১ টেবিল চা চামচ
১১. তেল

পদ্ধতি

প্রথমে প্যানে তেল গরম করে মুরগির মাংসের কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, টমেটো কুচি, আদা ও রসুন বাটা একসঙ্গে মিশিয়ে ভেজে নিন। অন্য পাত্রে সামান্য বাটার, সেদ্ধ আলু ও পরিমাণমতো লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর চপ আকারে বানিয়ে নিন।

ভাজা কিমা মাঝখানে দিয়ে গোল করুন। তারপর সেদ্ধ নুডলসে জড়িয়ে তেলে ভেজে নিন। এপিঠ-ওপিঠ উল্টে মচমচে করে ভেজে নিন মজাদার নুডলস কাবাব।

About Post Author