Home » বেড নিয়ে বিপত্তি! চাঞ্চল্য হাসপাতালে

বেড নিয়ে বিপত্তি! চাঞ্চল্য হাসপাতালে

সময় কলকাতা ডেস্কঃ হাসপাতালে চিকিৎসারত এক রোগীকে বেড থেকে সরিয়ে রাখা হল অন্য রোগীকে। রোগীর পরিবারের অভিযোগ, পুরোনো রোগীকে অন্য বেডে না রেখে মেঝেতে রাখা হয়েছে। উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা।

হাসপাতালে ভর্তি থাকা রোগীকে বেড থেকে সরিয়ে মেঝেতে রেখে, নতুন রোগীকে সেই বেডে রেখে চলছে চিকিৎসা ! হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করতেই রোগীর পরিবারকে জানানো হয়, বেড খালি হলে মেঝেতে থাকা রোগীকে পুনরায় তাঁকে বেড দেওয়া হবে। কিন্তু, বেড খালি হলেও রোগীকে সরানোর কথা বলতেই তা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ মেঝেতে চিকিৎসারত রোগীর পরিবারের। উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। বুধবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।

যদিও, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ বলা হয়েছে, তাঁদের কাছে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে । এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, হাসপাতালে ভালো চিকিৎসা হওয়ার কারণে অনেক রোগী চিকিৎসার জন্য আসছেন। তাই বেড নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তবে, সমস্যাটির দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন কামারহাটির বিধায়ক। এর আগেও বেশ কয়েকবার চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রকাশ্যে এসেছে হাসপাতালের বিরুদ্ধে। তবে, দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেই আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

About Post Author