সময় কলকাতা ডেস্ক :ক্যানিং-য়ে গুলি করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে।বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ এক হাড়হিমকরা ঘটনায়, ক্যানিংয়ের পিয়ারের পার্কের মত জনবহুল এলাকায়, পথ আটকে তৃণমূল নেতা স্বপন মাঝি সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুন করা হয়।স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। তাঁর সঙ্গে ছিলেন ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিক নামে তাঁর ২ সঙ্গী । বাইকে করে যাওয়ার সময় তাঁরা আক্রান্ত হন।অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে জানা গিয়েছে।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরশুরাম দাস জানিয়েছেন কিছুদিন ধরেই খুন হয়ে যাওয়ার আতঙ্ক গ্রাস করেছিল স্বপন মাঝিকে। সে কথা স্বপন মাঝি কয়েকদিন আগেই পরশুরাম দাসকে জানিয়েছিলেন।
রাজনৈতিক, ব্যক্তিগত শত্রুতা নাকি ব্যবসায়িক কি কারণে এই খুন তা এখনও পরিষ্কার নয়। তবে একসঙ্গে তিনজনকে খুনের পরে এলাকায় ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্যানিংয়ের পুলিশ আধিকারিক। মিস পুষ্পা জানান, তদন্ত চলছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এখনও খুনের কারণ জানা যায় নি।বিশেষ কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায় নি তবে সমগ্র বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম