সময় কলকাতা ডেস্কঃ বাসন্তীতে সাপের কামড়ে মৃত্যু হল তিন বছর বয়সি এক শিশু কন্যার। মৃতের নাম ঋতু বর্মণ। বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামরায় ওই শিশুকে। মেয়েকে সাপে কামড়েছে দেখে তড়িঘড়ি স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান শিশুটির বাবা জয়দেব বর্মণ। দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পরেও শারীরিক কোনরকম উন্নতি না হওয়ায় পরদিন ভোরে ঐ শিশুটিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে হয়তো বাঁচানো সম্ভব হত বলে জানান চিকিৎসকরা। এরপর কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবার।

বর্তমান যুগে চিকিৎসার এত অগ্রগতির পরেও অন্ধ-বিশ্বাস কেড়ে নিল এই ছোট্ট শিশুর প্রাণ। অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী