Home » সুনীল গাভাস্কার ও ওয়েস্টইন্ডিজের ফাস্ট বোলিং বাহিনী

সুনীল গাভাস্কার ও ওয়েস্টইন্ডিজের ফাস্ট বোলিং বাহিনী

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : ইদানীং ভারতের বিরুদ্ধে খেলা পড়লেই সেঞ্চুরি হাঁকিয়ে বসছেন ইংল্যান্ডের জো রুট। কিন্তু স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাপারই ছিল আলাদা। ৫২ টেস্টে প্রায় ১০০ব্যাটিং গড়। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ৩৭ টেস্টে ১৯ টি সেঞ্চুরি অতিমানবিক হওয়াই স্বাভাবিক।এটাই হল যেকোনও একটি দেশের বিরুদ্ধে এক ব্যাটসম্যানের সর্বাধিক শতরান।কিন্তু তাঁকে ধরে তো অন্যদের বিচার করা যায় না। তুলনাও হয় না। বাকি যে এই গ্রহের ব্যাটসম্যানরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সুনীল গাভাস্কার।ব্র্যাডম্যানকে বাদ দিলে যে কোনও দেশের বিরুদ্ধে একজন ব্যাটসম্যানের সাফল্যের তালিকায় তিনি শীর্ষে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২৭ টি টেস্ট খেলে ১৩ টি সেঞ্চুরি। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এরকম সফল আর কেউ হন নি।

১৯৪৯ সালের ১০ জুলাই তাঁর জন্মদিন। এদিন ৭৪-এ পা দিলেন তিনি। তাঁর সাফল্যের মূল্যায়ন করতে বসলে মহাভারত হয়ে যায়। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি বিশ্বের মানচিত্রে ভারতীয় ক্রিকেটের বিজয় পতাকা তুলে ধরতে সফল হয়েছিলেন। সোবার্স, বয়কটদের রেকর্ড ভেঙে একসময় বিশ্বের সর্বাধিক টেস্ট রানের অধিকারী হয়েছিলেন। ১২৫ টি টেস্ট খেলে ১০ হাজার ১২২ রান করেছিলেন,রয়েছে ৩৪ টি সেঞ্চুরি।

সবকিছুর শেষে বলা বাহুল্য,ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর কৃতিত্ব অনন্য।তখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রতিটি দ্বীপের পিচের সবুজ ঘাস ব্যাটসম্যানদের বধ্যভূমি। হেলমেট তখন চালু হয় নি। ওয়েস্ট ইন্ডিজে ৭০ ও ৮০ র দশকে একঝাঁক ফাস্ট বোলার যারা মূর্তিমান আতঙ্ক। গার্নার, হোল্ডিং, রবার্টস, মার্শালরা বিশ্বত্রাস। ৭১ সালে ওয়েস্টইন্ডিজ গিয়ে যে ২২ বছরের তরুণ ওপেনার ফাস্ট বোলিং ভীতিকে দূরে সরিয়ে ৪ টেস্টে করলেন ৭৭৪ রান,তিনি ক্যারিয়ারের বাকি ২২ বছর বোলারদের শাসন করে গেলেন। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ৬৫ রানের বেশি  ব্যাটিং গড়। টেস্ট ক্যারিয়ারে ৫১রানের বেশি টেস্ট রান করে সুনীল গাভাস্কার বুঝিয়ে গেছেন টেস্ট ওপেনারদের টেম্পারেমেন্ট কেমন হওয়া উচিত।।।

 

About Post Author