সময় কলকাতা ডেস্ক : বুদ্ধদেব গুহ মতি নন্দীর সম্পর্কে লিখেছেন, ” তার জীবনযাত্রাতে তো বটেই, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীতেও কোনো ভিক্ষা বা করুণাভিক্ষার লেশমাত্র ছিল না। সে ছিল পুরোপুরি খেলোয়াড় – স্পোর্টসম্যান।…. অগণ্য স্তাবক ও পাঠকের দল নিয়ে তার দিন যাপন ছিল না “। সাহিত্যিক মতি নন্দী বেঁচে থাকলে ১০ জুলাই, এবারের জন্মদিনে তাঁর বয়স হত ৯১। ক্রীড়া সাহিত্য তাঁর কলমে অন্য মাত্রা পেত। বিতর্কের উর্দ্ধে থাকা মানুষটি চলে গেছেন ২০১০ সালে।
স্ট্রাইকার, স্টপার কোনি সহ অজস্র খেলা কেন্দ্রিক উপন্যাস লিখেছেন। তাঁর কলাবতী চরিত্র অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ‘সাদা খাম’ তাঁর অত্যন্ত আলোচিত উপন্যাস।আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন।মস্কো ও লস এঞ্জেলস অলিম্পিকে গেমসে তিনি ক্রীড়া প্রতিনিধি ছিলেন। মতি নন্দী বিশ্বাস করতেন তৃতীয় বিশ্বের নিরক্ষর দরিদ্র দেশে লেখকদের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ থাকা প্রয়োজন। তিনি না থাকলেও তাঁর খেলা সম্পর্কিত বা খেলার বাইরের লেখা তাঁর সেই বিশ্বাস আজও বহন করে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চলে গেলেন শংকর
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল