Home » কলকাতায় রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মু

কলকাতায় রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মু

সময় কলকাতা ডেস্ক: সোমবার সকালে শিলিগুড়িতে প্রচারে এসেছিলেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এই প্রথম কোন রাষ্ট্রপতি পদপ্রার্থীর শিলিগুড়িতে আগমন ।

শিলিগুড়ির হোটেলে উঠেই তিনি দেখা করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপির বিধায়কের সঙ্গে পাশাপাশি সিকিমের একাধিক বিধায়ক এবং মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালও উপস্থিত ছিলেন ওই বেসরকারি হোটেলে। সেখান থেকেই সোজা চলে আসেন কলকাতায়। ৭.৩৫ এ কলকাতা বিমানবন্দরে এসেই তিনি সোজা চলে নিউ টাউনের একটি পাঁচ তারা হোটেলে। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব।

কৃষ্ণনগরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা থাকায় বিমানবন্দর উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হোটেলেই দেখা করতে পারেন বিজেপির বিধায়ক এবং সাংসদদের সঙ্গে। কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব সহ বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে হোটেলে এসেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত। এদিন দ্রৌপদী মুর্মু যান শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।

About Post Author