Home » মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ

মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৫ অগাস্ট : সামাজিক গণমাধ্যমে রিলে ভিউ পেতে উন্মদের মতো কর্মকাণ্ড করতে অনেকেই দেখা যায়। অস্বাভাবিক  আচরণ করে সেই ছবি  ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায় অনেককে।চলন্ত রাস্তায় অথবা বাসে ট্রেনে এরকম উন্মাদ সম কার্যকলাপ অনেক সময় বিপদ ডেকে আনে। নিজেরাও বিপদে পড়ে অনেক সময় অন্য কেউ বিপদে ফেলে দেয়। অনেককে দেখলেই মনে হয় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তবে এবার বাস্তবেই মানসিক ভারসাম্যহীন এক যুবক তোলপাড় ফেলে দিল প্রকাশ্য রাস্তায়।উত্তর কলকাতায় টালা ব্রিজে ঘটেছে আশ্চর্য ঘটনা।

মঙ্গলবার বিকেলে আচমকা টালা ব্রিজের প্রায় ৬০ ফুট উঁচু একটি ল্যাম্প পোস্টের মাথায় চড়ে বসলেন এক যুবক, দেখাতে শুরু করলেন শারীরিক কসরৎ । পড়লেই হাড়গোড় চূর্ণ হয়ে যাবে ভেবে  তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো আগাম ইঙ্গিত ছাড়াই হঠাৎ ওই যুবক ল্যাম্প পোস্টটিকে নিজের ‘জিমনেসিয়াম’ ভেবে সেখানে বিপজ্জনকভাবে শারীরিক কসরৎ শুরু করে দেন।ব্যস্ত সময়ে ব্রিজের ওপর এই দৃশ্য দেখে থমকে যায় বহু গাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চিৎপুর থানার পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল । নিচে পাতা হয় সুরক্ষাজাল। বেশ কিছুক্ষণের রুদ্ধশ্বাস চেষ্টার পর যুবকটিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়। এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে টালা ব্রিজ ও সংলগ্ন বিটি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।।

About Post Author