Home » আর্জেন্টিনার ফুটবলার মারিও কেম্পেসের রূপকথা

আর্জেন্টিনার ফুটবলার মারিও কেম্পেসের রূপকথা

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

১৪ জুন,২১ জুন,২৫ জুন – এগারোদিনের মধ্যে তিনদিনে তিনটি ম্যাচ।১৯৭৮ সালের বিশ্বকাপের এই এগারোদিন ছিল ফুটবলার হিসেবে মারিও কেম্পেসের কাছে সবচেয়ে সাফল্যের সময় । সেবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বিরাট ভূমিকা ছিল তাঁর।তারপরে আরও চার বছর আন্তর্জাতিক প্রাঙ্গনে থাকলেও আর আন্তর্জাতিক গোল করতে পারেন নি কেম্পেস। তবুও তাঁর নয় বছরের আন্তর্জাতিক ফুটবল জীবনে কেম্পেস ৪৩ টি ম্যাচে আর্জেন্টিনার হয়ে ২০ টি গোল করেছেন। ১৯৭৪,৭৮,৮২ তিনটি বিশ্বকাপেই আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন কেম্পেস।

সুদর্শন ফুটবলারটির ক্লাব ফুটবল জীবন অত্যন্ত বর্ণময়। বিশেষ করে লা লিগায় খুব বেশি সফল ছিলেন কেম্পেস। ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগায় ১৮৪ ম্যাচে ১১৬ গোল করেছেন। তবে বিশ্ব তাঁকে মনে রাখবে ১৯৭৮ সালের বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, ৬ গোল করে গোল্ডেন বুট জেতেন কেম্পেস। ৭ টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জোড়া গোল। পোল্যান্ড, পেরু ম্যাচ ছাড়াও ফাইনালে হুল্যন্ডের বিরুদ্ধেও জোড়া গোল ছিল তাঁর।১৯৭৮ বিশ্বকাপের পরে  বছরের মারিও কেম্পেস আন্তর্জাতিক ফুটবলে সাফল্য না পেলেও ক্লাবস্তরে সাফল্য পেতে থাকেন।ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পরে ফুটবল ম্যানেজারের ভূমিকায় তাঁকে দেখা যায়। এবছরের ১৫ জুলাই ৬৯ বছরে পা দিলেন তিনি।।

About Post Author