Home » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানা, মৃত ২৩, আহত শতাধিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানা, মৃত ২৩, আহত শতাধিক

সময় কলকাতা ডেস্ক: ইউক্রেনের ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩, আহত প্রায় শতাধিক।

বৃহস্পতিবার ইউক্রেনের ভিন্নিতসিয়ায় আচমকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি মেডিকেল সেন্টার এবং আবাসিক ভবন ক্ষেপণাস্ত্রের হানায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ান সাবমেরিন থেকে ছড়া ক্যালিব্র ক্রুজ ক্ষেপানোস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২৬৮ কিলোমিটার দূরে অবস্থিত ভিন্নিতসিয়ায় হামলা চালায়। ইউক্রেনে পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার ৬৬ জনের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছে। মৃত ২৩ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী তিনজন শিশু রয়েছে।

রাশিয়ান সাবমেরিন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল যার মধ্যে দুটি ক্ষেপণাস্ত্রকে ইউক্রেন সেনাবাহিনী আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হয়েছে। বাকি দুটো ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ভিন্নিতসিয়া শহরে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাশিয়ার নিরীহ মানুষ এবং জনপদকেই লক্ষ্য করে ক্ষেপানাস্ত্রের আঘাত হানছে।

About Post Author