সময় কলকাতা ডেস্কঃ শনিবার রাতে অলস সময় কাটাতে কাটাতেই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিজেকে মেলে ধরেন নুসরত। বিছানার উপরে শুয়ে পড়ে উলটো হয়ে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী সাংসদ। কাজের ফাঁকে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। তার জন্য যথেষ্ট সমালোচিতও হতে হয়েছে তাকে। নুসরত বরাবরই বেপরোয়া, নিজের মতো করে বাঁচতেই ভালবাসেন তিনি।
ছবি শেয়ার করতেই উড়ে এসেছে একের পর এক কটাক্ষ। পরনে সাদা ক্রপ টপ আর নীল ডেনিম হট প্যান্ট। টপের ফাঁক দিয়ে বুকের উপরে খোদাই করা ‘ভিক্টরি’ ট্যাটুটা পুরো স্পষ্ট। বেশ আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন নুসরত। অনেকের নজর আবার পড়েছে নুসরতের হাতের একাধিক কাটা দাগে।

কদিন আগে এক চারপেয়ে বন্ধুকে কোলে তুলে আদর করার একটি ছবি প্রকাশ করে নুসরত জানিয়েছিলেন, এর নাম জোয়ি। অভিনেত্রীর প্রতিবেশী সে। সব মিলিয়েই ট্রোলের হাত থেকে রেহাই পাননি তিনি। ‘যেমন চশমা তেমন ঠোঁট, দুটোই বড়’ ‘কুকুরের যত্ন না নিয়ে বরং নিজের ছেলের যত্ন নিন’ এমনি সব মন্তব্য শুনতেও হয়েছে তাকে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?