Home » হাসপাতালে তিয়াশা! বন্ধ নতুন সিরিয়াল

হাসপাতালে তিয়াশা! বন্ধ নতুন সিরিয়াল

সময় কলকাতা ডেস্কঃ অসুস্থ ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী তিয়াশা। বিগত কয়েকদিন পরই স্টার জলসায় আসতে চলেছে তিয়াশার নতুন সিরিয়াল‌। খুশিতে নাচবার বদলে আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় অভিনেত্রীর। বাড়িতে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে বাড়ি ফিরেছেন তিনি।

কৃষ্ণকলি শেষ হওয়ার পর জি বাংলার ‘রান্নাঘর’ এ কয়েকদিন সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী। আপাতত নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। তাঁর চ্যাানেলের নাম ‘এক্সপ্লোরার তিয়াশা’। এখানে তিনি ছোটো ছোটো ভিডিও ক্লিপ পোস্ট করেন।

এখনো শারীরিক পরিস্থিতি ততটা ভাল নেই বলেই জানান তিয়াশা। নতুন সিরিয়ালের প্রোমো শুট হওয়ার কথা রয়েছে। কিন্তু তিয়াশা জানান, তাঁর শরীরের যা অবস্থা এখন শুটিংয়ের কথা ভাবতেও পারছেন না তিনি। নতুন সিরিয়ালের কী নাম, তিয়াশার বিপরীতে কে থাকবেন সে সম্পর্কে কিছুই এখনো জানা যায়নি।

About Post Author