সময় কলকাতা ডেস্ক: রোদের তীব্রতার মাঝে কখনও আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কখনো নামছে ঝেঁপে বৃষ্টি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, এখনও সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।
পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবার, সকাল থেকেই আকাশ জুড়ে ঘন কালো মেঘ। রোদের দেখাও মিলবে। নামতে পারে হালকা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। এর মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামি ২০ জুলাই থেকে ভারী বৃষ্টিতে ভাসতে পারে পার্বত্য জেলাগুলি। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তন হতে চলেছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!