Home » শহিদ দিবসে গুমোট গরম শহর কলকাতায়

শহিদ দিবসে গুমোট গরম শহর কলকাতায়

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ জুলাই। শহিদ দিবস। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য ধর্মতলায় জনসমুদ্র। শহীদ দিবসে কলকাতার উত্তাপ বাড়লেও বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন তিলোত্তমার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দুপুরের পর দক্ষিণবঙ্গে নামতে পারে ঝেঁপে বৃষ্টি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সারাদিনই গুমোট গরম বজায় থাকবে শহর কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৯৩ শতাংশের আশেপাশে।

বৃহস্পতিবার, দুপুরের পর হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । কলকাতাতেও হতে পারে কয়েক পশলা বৃষ্টি। তবে ভারী সম্ভাবনার কথা এখনও জানায়নি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম। বিশেষ কোনও পরিবর্তন লক্ষ করা যায়নি বলেই আবহাওয়া দফতরের খবর।

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। তবে আজ থেকে উত্তরে বৃষ্টির প্রভাব কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে কমবে ভূমিধ্বসের আশঙ্কাও। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে কমতে চলেছে বৃষ্টির প্রভাব। সঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম। বিশেষ কোনও পরিবর্তন লক্ষ করা যায়নি বলেই আবহাওয়া দফতরের খবর।

About Post Author