Home » পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার সকালেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি। আজ সকালে তারা মন্ত্রীর বাড়িতে যায়। যদিও এ বিষয়ে স্থানীয় থানার কাছে কোন খবর ছিলনা। খবর স্থানীয় থানা খবর পেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে কেন্দ্রীয় বাহিনী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এমন কি তার বাড়ির নিরাপত্তা রক্ষীর থেকেও ফোন নিয়ে নেয় ইডির কর্তারা।

শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক শীর্ষ স্থানীয় ব্যক্তির। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

জানা গিয়েছে, শুক্রবার ধাপে ধাপে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক -শিক্ষিকা নিয়োগ একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। সেই নিয়োগগুলিতে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটা খুঁজে বের করতেই এই অভিযান ইডির, অনুমান বিশেষজ্ঞ মহলের।

About Post Author