Home » একুশের মঞ্চে পাহাড়ের নতুন সমীকরণ

একুশের মঞ্চে পাহাড়ের নতুন সমীকরণ

সময় কলকাতা ডেস্কঃ একুশে জুলাই এর শহীদ দিবসের মঞ্চে, শুরু হল পাহাড়ের রাজনীতির এক নতুন সমীকরণ। পাহাড়ে রাজনীতির জল এবার বইতে পারে অন্য খাতে।

পাহাড়ের রাজনীতি অনেকটাই পাহাড় চূড়ায় ঘিরে থাকা কুয়াশার মতন অস্পষ্ট এবং অস্থির। পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন প্রতিনিয়ত হয় কখনো মেঘ, কখনো বৃষ্টি। আবহাওয়ার মতন পাহাড়ের রাজনীতির আবহাওয়াও অনেকটাই অস্থির। প্রতিমুহূর্তে পাহাড়ের রাজনীতির পটভূমিকায় পরিবর্তন আসে। পাহাড় থেকে সুদূর কলকাতা। তাও আবার একুশে জুলাই এর মঞ্চ। সেই একুশে জুলাই এর মঞ্চে পাওয়া গেল এক নতুন সমীকরণের ইঙ্গিত। যা আগামী দিনে পাহাড়ের রাজনীতিতে বড় তুষার ঝড় আনতে পারে। সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনের পর ভার দখল করেছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জি পি এর চেয়ারম্যান হয়েছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনিতা থাপা। সেই অনিতা থাপাই একুশে জুলাই-এর এর মঞ্চে। একদা পাহাড় কাঁপানো জিএনএলএফ অথবা গোর্খা জনমুক্তি মোর্চার অস্তিত্ব পাহাড়ে অনেকটাই বিলীন হওয়ার মুখে।

চলতি বছরের জিটিএ নির্বাচনে এই দুই রাজনৈতিক দল কার্যত অংশগ্রহণ করেনি। ফলে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি, গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা তৃণমূল সহ আরও কিছু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তৃণমূল পাঁচটি আসনে জয়লাভ করলেও, এককভাবে জিটিএ-র ক্ষমতা দখল করেছে গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা। একদা অনিত থাপার বন্ধু বিনয় তামাং বর্তমানে তৃণমূলে। রাজনৈতিক শত্রুতা থাকলেও বন্ধুত্বে খুব একটা ফাটল ধরেনি। কিন্তু একুশে জুলাই এর মঞ্চে এসে অনিত থাপা কার্যত মমতাকেই নিজের মার্গদর্শক বলেই অভিহিত করলেন। পাশাপাশি জয় গোর্খা জয় বাংলা বলে মঞ্চেই স্লোগান তুললেন। আর এই স্লোগানেই তৃণমূল এবং গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আগামী দিনের সমীকরণ খুঁজে পেলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বহুবছর বিজেপি ক্ষমতায় থেকে পাহাড়ের উন্নয়ন করেনি, গোর্খাল্যান্ডের দাবি কেউ মান্যতা দেয়নি বিজেপি, এই অভিযোগ উঠেছে বারবার। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তারপর ২০১৯ এ রাজু বিস্ত এই দুই সংসদের সময়ও সেই অর্থে পাহাড়ের উন্নয়ন হয়নি। এ দাবি জানিয়েছে কখনো তৃণমূল কখনো হামরোপাটি আবার কখনো গোর্খা প্রজাতন্ত্রী মোর্চা।২০১৯ এর লোকসভা নির্বাচনে জিএনএলএফ এবং গোর্খা জন মুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিংয়ে জিতেছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। কিন্তু জিটিএ -র নির্বাচনে কার্যত বিজেপির অস্তিত্ব ছিলনা। এবার পাহাড়ের বৃষ্টির জলে বিজেপিকে ধুয়ে সাফ করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই আগামী দিনে পাহাড়ে হয়তো দেখা যেতে পারে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তৃণমূলের জোট। যার আভাস পাওয়া গেল একুশের মঞ্চে।

About Post Author