Home » কমনওয়েলথ ২০২২ এর শুভ সূচনা বার্মিংহামে

কমনওয়েলথ ২০২২ এর শুভ সূচনা বার্মিংহামে

সময় কলকাতা ডেস্কঃ বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল কমনওয়েলথ গেমস ২০২২। বৃহস্পতিবার মধ্যরাতে বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে শুরুতেই অ্যাথলিটরা প্যারেড করেন। এশিয়ান অ্যাথলিটদের প্যারেডে প্রথম সারিতে ছিলেন ভারতীয় এবং বাংলাদেশী খেলোয়াড়রা।

এই বিশেষ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর হয়ে বার্তা পাঠ করেন প্রিন্স চার্লস। এই অনুষ্ঠানের শুরুতেই বার্মিংহ্যামের ইতিহাস তুলে ধরা হয় বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে। নাচ, গান এবং ঐকের বার্তা দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তাঁর বক্তৃতা মনোমুগ্ধ হয়ে শোনেন আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ৩০ হাজারেরও বেশি দর্শক।

এবারের প্রতিযোগিতায় মোট ৭২ দেশের পাঁচ হাজারেরও বেশি অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতের হয়ে এই প্রতিযোগিতায় পতাকা বহন করেন ব্যাডমিন্টন সুপারস্টার পিভি সিন্ধু এবং জাতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।

এই বিশেষ পতাকা বহনের সেগমেন্ট শেষ হওয়ার পর সমস্ত ব্যাটনগুলি স্টেডিয়ামে নিয়ে আসা হয়। মঞ্চে উপস্থিত প্রিন্স চার্লসের কাছে তা পৌঁছে দেওয়া হয়। এরপরই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

About Post Author