Home » ইরানে প্রবল বর্ষণ! ভূমিধ্বসে মৃত ৫৩

ইরানে প্রবল বর্ষণ! ভূমিধ্বসে মৃত ৫৩

সময় কলকাতা ডেস্কঃ দুই দিনের প্রবল বর্ষণে কার্যত বিধ্বস্ত ইরান। ইরানের বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের কারণে সৃস্টি হয়েছে বন্যা পরিস্থিতি। পাশাপাশি একাধিক জায়গায় নেমেছে ভূমিধ্বস। ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১৮ টি প্রদেশের ৪০০ টি শহর ও গ্রাম বিপর্যস্ত। শুক্রবার গভীর রাতে আচমকাই হড়পা বানে ভেসে যায় একাধিক অঞ্চল।

শনিবার সকাল থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি সহ একাধিক সংগঠন এবং সরকারি বিপর্যয় মোকাবিলা দপ্তর নেমে পড়েছে উদ্ধারকার্যে। বন্যা কবলিত এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। তেহরানের গভর্নর মহসিন মন্সুরি জানিয়েছেন, রাজধানী তেহেরানের উত্তর-পূর্ব আলবোজ পর্বতমালার পাদদেশে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে পর্বতমালার পাদদেশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মূলত এই সময়টা ইরানে বহু ট্রেকার, ট্রেকিং এর উদ্দেশ্যে জড়ো হয়। সরকারের পক্ষ থেকে ট্রেকারদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারী করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

About Post Author