Home » রোগা হতে চান? তবে আপেল খান

রোগা হতে চান? তবে আপেল খান

সময় কলকাতা ডেস্কঃ রোগা হওয়ার জন্য মানুষ কত কিছুই না করছেন। কখনো জিমে যাচ্ছেন কখনো বা খাওয়া কমিয়ে দিচ্ছেন ৷ কিন্তু কাজ হচ্ছেনা কোনও কিছুতেই৷ তবে জানেন কি আপনার প্রতিদিনের ডায়েটে যদি থাকে আপেল ,তবে কোন চেষ্টা ছাড়াই আপনার ওজন কমতে পারে বেশ অনেকটাই। আপনি হয়ে উঠতে পারেন বেশ আকর্ষণীয়।এর জন্য আপনাকে মেনে চলতে হবে ৫দিনের ৫টি ডায়েট প্ল্যান,

• প্রথম দিন আপনাকে দিনের তিন বেলার ডায়েটেই রাখতে হবে আপেল।সেক্ষেত্রে সকালের জলখাবারে ২টি, লাঞ্চে ১টি এবং ডিনারে ৩ টি আপেল খাওয়া যেতে পারে।

• দ্বিতীয় দিনের ডায়েটে আপেলের সাথে যোগ করতে পারেন দুধ, শাকসবজি, মধু ইত্যাদি। অর্থাৎ সকালে আপেল ও দুধ সহযোগে স্মুদি বানিয়ে খেতে পারেন। দুপুরে তাজা শাকসবজি সাথে আপেল এবং রাতে মধু ও দারুচিনি সহযোগে আপেল খাওয়া যেতে পারে।

• তৃতীয়দিন থেকেই আপনার ডায়েটে আপেলের সাথে যোগ করতে হবে অন্যান্য ফল, দুধ, ডিম, ও হোল গ্রেন ব্রেড।

• চতুর্থদিন আপনি আপেলের সাথে যোগ করতে পারেন ওটস। ওটসে থাকে প্রচুর পরিমানে ফাইবার। যা ওজন কমাতে সাহায্য করে।

• শেষের দিন আপেল, দুধ, ডিম, শাকসবজি ইত্যাদির সাথে যোগ করতে পারেন রুটি। তবে ভাত খাওয়া যাবেনা কোনভাবেই। এই ডায়েট মেনে চললেই আপনি হয়ে উঠবেন রোগা ও আকর্ষণীয়।

About Post Author