Home » আপনি কি বেঁটে? নিজেকে লম্বা দেখাতে চান! তবে রইল কিছু টিপস

আপনি কি বেঁটে? নিজেকে লম্বা দেখাতে চান! তবে রইল কিছু টিপস

সময় কলকাতা ডেস্ক:  রূপে লক্ষ্মী গুনে সরস্বতী তবে সমস্যা একটাই, হাইটটা শর্ট ! আর একটু লম্বা হলেই সবটা একেবারে পূর্ণ হয়ে যেত। এমন সাধ থেকেই অনেকে অনেক কিছু করে থাকেন। কখনো জিমে যাচ্ছেন কখনো বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন৷ কিন্তু কাজ হচ্ছেনা কোনও কোনকিছুতে। রইল কিছু টিপস,

• লম্বা পোশাক পরুনঃ যাদের হাইট শর্ট তারা একটু লম্বাটে পোশাক পড়ার চেষ্টা করুন।যেমন, লং কুর্তি, ম্যাক্সি, শাড়ি ইত্যাদি পরতে পারেন।এইসব পোশাকে ঝুল অনেক বেশি তাই চোখে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়। ফলে আপনাকে লম্বা দেখাবে।

• ফিটিংশর্টস পরুনঃ ঢিলেঢালা শর্টস এর বদলে, একটু ফিটিং শর্টস পরুন। এতে মেয়েদের দেখতেও বেশ ভাল লাগে। এইরকম পোশাকে আপনাকে কিছুটা লম্বা লাগবে। এছারা ওয়েস্টার্ন পোশাক পরলে, সাথে জ্যাকেট পরুন। আর চেষ্টা করুন একটু গাঢ় রঙের পোশাক পরতে। ব্যাস তাহলেই আপনাকে বেঁটে বলা কার সাধ্য।

• মোটা প্যাডেড জুতো পরুনঃ বেঁটে মানেই হাই হিল পড়তে হবে। এরুপ প্রবনতা প্রায় সকলের ক্ষেত্রেই দেখা যায়। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে বেঁটে হলে বেশি হিল না প না রাই ভাল। বেশি হিল পরলে যেমন শরীরের ক্ষতি তেমনি অন্যের চোখে আপনি বেঁটে তা আরও বেশি করে ধরা পড়বে। তাই হাই হিলের বদলে আপনাকে পরতে হবে প্যাড লাগানো জুতো।

• নিয়মিত শরীরচর্চা করুনঃ নিয়মিত ব্যায়াম করলে আপনি থাকবেন স্লিম ও ফিট।স্লিম বা রোগা থাকলে আপনাকে লম্বা দেখাবে। কারণ মোটা শরীর দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বেশী হওয়ায় তা আরও বেশি শর্ট লাগে।

সর্বোপরি, লম্বা বেঁটে কোনোটার ওপরেই সৌন্দর্য নির্ভর করেনা সবটাই মানুষিক ব্যাপার। তাই আপনি বেঁটে বলে নিজেকে দোষারোপ না করে বরং যেকোনো পরিস্থিতিতে নিজেকে কনফিডেন্ট রাখুন। নিজের বডি ল্যাঙ্গুয়েজএর ওপর নজর দিন। ব্যাস তাহলেই আর শর্ট হাইট সংক্রান্ত কোন সমস্যাই আপনাকে প্রভাবিত করতে পারবেনা।

About Post Author