সময় কলকাতা ডেস্ক: আগস্ট মাসের চতুর্থ দিনেও দেখা নেই বৃষ্টির। ঘন কালো মেঘ হয়ে আকাশ ঢেকে গেলেও ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণ বঙ্গবাসীকে। তবে কি এ বছর মুষলধারে বৃষ্টি দেখবে না শহরবাসী, বৃষ্টির জলে শীতল হবে না শরীর, ঠান্ডা বাতাসের পরশ লাগবে না গায়ে এইসব প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই আলাদা একনাগারের বৃষ্টির জেরে জেরবার উত্তর বঙ্গের সাধারণ মানুষ।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার, মেঘলা থাকবে কলকাতার আকাশ।আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯০ শতাংশ। শহর জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, গুমোট গরম বজায় থাকবে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হলে তাপমাত্রার পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!