Home » নিউ ইয়র্কে আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স

নিউ ইয়র্কে আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই বিশ্বের ৮০টি দেশে থাবা বসিয়েছে এই ভাইরাস। পাশাপাশি দেশেও ৯ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে যা যা পরিকাঠামোর প্রয়োজন, তা প্রস্তুত রাখতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বাসেরা জানিয়েছেন,‘এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য আমরা সবরকম প্রস্তুতি শুরু করেছি। মাঙ্কিপক্সকে গুরুত্ব দেওয়া হোক।’ আপাতত ৯০ দিন এই জরুরি অবস্থা জারি থাকবে বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যেই আমেরিকায় ৬ হাজার ৬০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই নিউ ইয়র্কের বাসিন্দা। সম্প্রতি নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, প্রায় ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস থাকতে পারে বলে আশঙ্কা। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা এবং ওয়াশিংটন ডিসিতেও মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের জ্বর, মাথাব্যথা, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট,পেশিব্যথার মতো উপসর্গ গুলি দেখা দিচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই মাঙ্কিপক্সের ভাইরাস প্রস্তুত করে ফেলেছে। যার মধ্যে ৬ লাখ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়ে গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে,সমপ্রেমী পুরুষদের থেকেই মাঙ্কিপক্স ভাইরাস ছড়াচ্ছে। এছাড়াও একই বিছানা ভাগ করে নেওয়া, জামাকাপড় আদানপ্রদান এবং দীর্ঘক্ষণ মুখোমুখি বসে কথোপকথনেও এই ভাইরাস ছড়াচ্ছে।

About Post Author