Home » সপ্তম দিনেও অব্যাহত ভারতের দুর্দান্ত প্রদর্শন

সপ্তম দিনেও অব্যাহত ভারতের দুর্দান্ত প্রদর্শন

সময় কলকাতা ডেস্কঃ সপ্তম দিনের কমনওয়েলথ গেমসের আসরে অব্যাহত রয়েছে ভারতীয় অ্যাথেলিটদের দুর্দান্ত প্রদর্শন। দেশের হয়ে সোনার পদক জয় করেছেন প্যারা পাওয়ার লিফটার সুধীর। ২৭ বছর বয়সী এই যুবক বৃহস্পতিবার মধ্যরাতে দেশের জন্যে নতুন ইতিহাস লিখেছেন। এদিনের ম্যাচে প্রথম প্রয়াসে সুধীর তুলে নেন ২০৮ কেজি, দ্বিতীয় প্রয়াসে ২১২ কেজি ওজন। কিন্তু তৃতীয় প্রয়াসে ২১৭ কেজি ওজন তুলতে ব্যর্থ হন তিনি। যদিও শেষ পর্যন্ত ১৩৪.৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নেন তিনি।
চারবছর বয়সে এসে পোলিও আক্রান্ত হন তিনি। যদিও এই রোগ তাঁকে কাবু করতে পারেনি। ২০১৩ সাল থেকে ভারোত্তোলনে মনোনিবেশ করেন তিনি। এরপর স্ট্রং ম্যান অফ ইন্ডিয়াকে পিছন ফিরে দেখতে হয়নি। হাজার বাধা পেরিয়ে সে এগিয়ে গিয়েছে তাঁর লক্ষ্যের দিকে।

এদিনের প্রতিযোগিতাতেই আরও একটি ইতিহাসের সাক্ষী থাকল বার্মিংহাম। লং জাম্পে রূপো পেল ভারত। মুরলি শ্রীশঙ্কর দেশের হয়ে ১৯ তম পদক জয় করলেন। পাশাপাশি সেরা পাঁচে ইভেন্ট শেষ করেন মহম্মদ আনিস ইয়াহিয়া। প্রসঙ্গত ১৯৭৮ সালের পর এই প্রথম পুরুষদের লং জাম্পে পদক পেল ভারত।

অন্যদিকে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন অসমের ধিং এক্সপ্রেস হিমা দাস। মহিলাদের ২০০ মিটার, মহিলাদের ২০০ মিটারের হিট, ২ থেকে ২৩.৪২ সেকেন্ডে দৌড় শেষ করে সেমিফাইনালের পথ প্রশস্ত করেন তিনি। পাশাপাশি ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহের বিরুদ্ধে রাউন্ড অব ৩২-র ম্যাচে স্ট্রেট গেমে জয় হাসিল করে নেন শাটলর তারকা সিন্ধু। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব-৩২ এর ম্যাচে রীতিমতো দাপুটে মেজাজে ম্যাচ ছিনিয়ে নেন কিদাম্বি শ্রীকান্ত।

About Post Author