Home » টানটান লড়াই, ৯ রানে হেরে ভারতের রুপো

টানটান লড়াই, ৯ রানে হেরে ভারতের রুপো

সময় কলকাতা ডেস্ক : তীরে এসে তরী ডুবলেও শেষ পর্যন্ত লড়াই জারি রেখে রুপো জিতল ভারতীয় মহিলা দল। কমনওয়েলথ গেমস ২০২২, মহিলা ক্রিকেটের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হ’ল মহিলা টিম ইন্ডিয়া।ভারতের ৯ রানে হারের মধ্যে গৌরবের অভাব ছিল না । হরমনপ্রীত কাউর নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস তৈরি করতে মিস ব্যর্থ হলেও হরমনপ্রীত জানিয়েছেন তাঁরা রৌপ্য পদক জিতে খুশি এবং পদক দেশবাসীকে অনুপ্রাণিত করবে ।

ফাইনালে টস জিতে লেগ ম্যানিং ব্যাট করার সিদ্ধান্ত নেন।বেথ মুনির ৬১ রানের সুবাদে  অস্ট্রেলিয়া ৮উইকেট হারিয়ে ১৬১ রান করেছে। স্নেহ রানা ও রেণুকা সিং দুটি করে উইকেট পান। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতার মধ্যেও ব্যতিক্রমী ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কাউর । অধিনায়কোচিত ৪৩ বলে ৬৫ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২ টি ছক্কা। হরমনপ্রীত ছাড়াও ৩৩ রান করেন জেমিমা রদ্রিগেজ। তাঁরা দুজনে জয়ের আশা জাগিয়েছিলেন প্রবলভাবে। হরমনপ্রীতের বিদায় ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।অবশিষ্ট ব্যাটিং নিষ্প্রভ থাকায় ১৯.৩ ওভারে ১৫২ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।

About Post Author