Home » বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সোনা শরথ কমলের

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সোনা শরথ কমলের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : টেবল টেনিসে সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে স্বর্নপদক জয় তাঁর কাছে নতুন নয়। ২০০৬ সালে মেলবোর্ণে যখন সোনা জিতেছিলেন শরথ কমল, তখন এবারের ফাইনালের তাঁর প্রতিদ্বন্দী লিয়াম পিচফোর্ডের বয়স ছিল ১৩। এবছর জুলাই মাসে চল্লিশ বছরের গণ্ডী পার করেছেন শরথ কমল। অথচ বিগত ষোলো বছরে ৱ্যাঙ্কিং খুব নিচে নামতে দেন নি তিনি। বয়সকে থাবা বসাতে দেন নি তাঁর পারফর্ম্যান্সে। তবুও তাঁর চেয়ে বিশ্ব ৱ্যাঙ্কিংএ পিচফোর্ড ৩৩ ধাপ এগিয়ে। বয়স আর বিশ্ব ক্রম তালিকা সবকিছুকেই দূরে সরিয়ে রেখে শরথ কমল জিতলেন এবং পাঁচ গেমের লড়াইয়ে প্রথম গেম ১১-১৩ পয়েন্টে হেরেও জয়ের ধারায় প্রত্যাবর্তন করলেন পরের চারটি গেমে জিতে। পরের চারটি গেমের ফল শরথ কমলের অনুকূলে ১১-৭ ১১-২ ১১-৬ ১১-৮। কমনওয়েলথে টেবল টেনিসে ব্যক্তিগত বিভাগে নিজের দ্বিতীয় সোনা ও সব বিভাগের নিরিখে ১৩ তম পদক জিতলেন। শরথ কমল আবার বোঝালেন, বয়স একটি সংখ্যা মাত্র। তাঁর হাত ধরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ২২তম সোনা এল।

About Post Author