সময় কলকাতা ডেস্ক: অখ্যাত দেউলপুল গ্রামের নাম সবাই একডাকে চেনে। এই নামটা চিনিয়েছেন সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার পরই ৩১৩ কেজির ওজন তুলে বিশ্বের দরবারে নিজের দেশের পতাকা সবথেকে উঁচু করে তুলে ধরেছিলেন হাওড়ার এই ভারোত্তোলক। তাঁকে ঘিরে দেশবাসীর প্রত্যাশার ভার বেড়েছে অনেকটাই। তাই কলকাতা বিমানবন্দরে তিনি পা রাখতেই ঢাক ঢোলের বাদ্যি আর ফুলের বৃষ্টি ঝরেছে।
সোমবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় সহ দেউলপুরের বহু মানুষ। গ্রামের পরিচিত মানুষদের ক্যামেরার ফ্ল্যাসের মাঝে খুঁজে পেয়ে বেজায় খুশি অচিন্ত্য শিউলি। একটি পদক জয়ের কারণে আজ অনেকটাই বদলে গিয়েছে অচিন্ত্যর জীবন।
তবে এই সোনা জয়ের পরবর্তী মুহূর্তটাকে উপভোগ করতে অচিন্ত্য বাড়ি ফিরতে বেশি আগ্রহী। বিমানবন্দর থেকেই অচিন্ত্যর দাদা অলোক, কোচ অষ্টম দাস তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। ঢাক ঢোল বাজিয়ে বিমানবন্দরে চলতে থাকে আনন্দোৎসব।

অবশ্য মায়ের হাতের ছোলার ডাল, নারকেল কুড়ো দিয়ে ভাত খেতে মন চাইছে তাঁর। উৎসবের আমেজে সেসবের আয়োজনে ব্যস্ত অচিন্ত্যর মা। কিন্তু অচিন্ত্য শিউলির আগামীর লক্ষ্য এশিয়ান গেমস। পাশাপাশি ২৪ এর অলিম্পিকেও তাঁর প্রদর্শনের দিকে তাকিয়ে থাকবে ভারত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল