সময় কলকাতা ডেস্কঃ প্রত্যেক বছর ১০ আগস্ট বিশ্ব জ্বালানি দিবস পালন করা হয়। ২০১৫ সালে প্রথম এই দিনটি পালন করা হয়।
স্যার রুডলফ ডিজেল ১৮৯৩ সালে চীনে বাদামের তেল ব্যবহার করে যন্ত্র চালানোর পরীক্ষায় যে সাফল্য পেয়েছিলেন, তাঁকে সম্মান জানাতে বিশ্ব জৈব জ্বালানি দিবস উদযাপন করা হয়ে থাকে। তাঁর ঐ গবেষণাধর্মী পরীক্ষা-নিরীক্ষা আগামী শতাব্দীতে জৈব জ্বালানির পরিবর্তে শাকসব্জি থেকে নিষ্কাশিত তেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা ইঙ্গিত দিয়েছিল।
ভারত সরকারের আত্মনির্ভর ভারত গঠনের অঙ্গ হিসাবে জৈব জ্বালানি সংক্রান্ত কর্মসূচিগুলির সাযুজ্য রয়েছে। ভারত এক বৃহৎ কৃষি-ভিত্তিক অর্থনীতি হওয়ার দরুণ দেশে বিরাট পরিমাণ কৃষিজাত অবশিষ্ট পড়ে থাকে। তাই, এই কৃষির অবশিষ্টাংশ কাজে লাগিয়ে দেশে জৈব জ্বালানি উৎপাদনের বিপুল সম্ভাবনা থেকে যায়।

জৈব জ্বালানির ৩টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এগুলি হ’ল – ইথানল, জৈব ডিজেল এবং জৈব গ্যাস। জৈব জ্বালানির একাধিক সুবিধা রয়েছে, যেমন – আমদানির ওপর নির্ভরশীলতা কমায়, পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে, কৃষকদের অতিরিক্ত উপার্জনে সহায়ক হয় এবং কর্মসংস্থান তৈরি করে।


More Stories
পর্তুগালকে আটকে দেওয়া কঙ্গোতে নরমাংস ভক্ষণের প্রথা চালু ছিল!
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা