সময় কলকাতা ডেস্কঃ সালটা ১৯৯৪, ৯ আগস্ট। এই দিনটিকেই বিশ্ব আদিবাসী দিবস হিসেবে বেছে নিয়েছিল রাষ্ট্রসংঘ। মূলত তাঁদের সংস্কৃতিকে রক্ষা এবং সম্মান জানাতেই এই দিনটিকে বেছে নেওয়া হয়। বিশ্ব আদিবাসী দিবসে জেনে নেওয়া যাক, ভারতের কয়েকটি মূল আদিবাসী গোষ্ঠীর কথা,

গোন্ড উপজাতি- মধ্যপ্রদেশে এঁদের বাসস্থান। তেলেগু, হিন্দি, মারাঠি, পার্সী এবং আরও কয়েকটি দ্রাবিড়ীয় ভাষার সঙ্গে তাঁদের পরিচয় রয়েছে। কেসলাপুর জাথরা, মাড়াই, তাঁদের প্রধান উৎসব। কোডো এবং কুটকি তাঁদের প্রধান খাবার।
ভিল উপজাতি- রাজস্থানের উদয়পুর, দুঙ্গারপুর এবং ভাঁসওয়ারা জেলায় এই উপজাতির বাস। এচাড়াও গুজরাত বা মধ্যপ্রদেশেও এঁদের দেখা যায়। ভিল এঁদের প্রধান ভাষা, যা কিনা ইন্দো-আর্য ভাষা। ঘুমর নাচ, থান গৈর (একধরনের ধর্মীয় নাচ) এঁদের সংস্কৃতির সঙ্গে যুক্ত।
সাঁওতাল উপজাতি- পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়াতেই এঁদের বাস। সাঁওতালি নাচ ও গান পশ্চিমবঙ্গের প্রধান আকর্ষণের মধ্যে একটি। কারাম, মাঘে, সাহরাই, আসারাই, ডিসুম সেন্দ্রা এঁদের প্রধান উৎসব।
আন্দামানের উপজাতিসমূহ- ওঙ্গে, জরোয়া, জাঙ্গিল এবং সেন্টিনেলস উপজাতি সমূহের আন্দামান দ্বীপে বাস। এখনও এঁদের বেশিরভাগই মানবসমাজ থেকে বিচ্ছিন্ন। তবে মাঝেমধ্যে ভারতের বিভিন্ন সংস্থা তাঁদের খাবার পাঠায়। কিন্তু এঁদের দেখা পাওয়া দুষ্কর।
খাসি উপজাতি- মেঘালয় এঁদের প্রধান বাসস্থান। কাসি পাহাড়ি অঞ্চলেই এঁদের দেখতে পাওয়া যায়। মণিপুর বা অরুণাচল প্রদেশেও এঁদের দেখা মেলে। অস্ট্রো-এশিয়াটিক ভাষায় কথা বলে এখানকার বাসিন্দারা। নংক্রেম এঁদের প্রধান উৎসব।

এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গাড়ো, অঙ্গামি, মুন্ডা, ভুটিয়া, ছেন্চু. কোদাভা, টোটো, ইরুলাস, নিশি, বোডো উপজাতির মানুষ। নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষায় তাঁরা অনন্য।


More Stories
পর্তুগালকে আটকে দেওয়া কঙ্গোতে নরমাংস ভক্ষণের প্রথা চালু ছিল!
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা