Home » তারাতলার কারখানার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩

তারাতলার কারখানার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন : আচমকায়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার টিনের শেড। সেই সময় কাজ করছিলেন ২৫ জনের বেশি শ্রমিক। তারাতলায় মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ চায়ের গোডাউনের (গুদাম) ছাদ এবং লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

বুধবার দুপুরের দিকে তারাতলার ব্রেসব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো রোডে এই বিরাট বিপর্যয়টি ঘটে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের তলা থেকে এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। লোহার ভারী বিম ও শেড কাটার জন্য গ্যাস কাটার এবং ক্রেন ব্যবহার করা হচ্ছে।আটকে থাকার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন। ঘটনাস্থলে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF) এবং সেনা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে।।

About Post Author