সময় কলকাতা ডেস্কঃ ওড়িশা উপকূলের কাছে গভীর নিম্নচাপ। যার প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দাপট দেখাবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার মেঘলা থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯ %। বৃহস্পতিবার, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণে আজ প্রবল বৃষ্টি আসন্ন। আগামী রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ কলকাতায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই । বাতাসে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
অপরদিকে, উত্তরবঙ্গেও জারি রয়েছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!