Home » ১৬ আগস্ট : কলকাতা ফুটবলের শহীদ দিবস

১৬ আগস্ট : কলকাতা ফুটবলের শহীদ দিবস

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ৪২ বছর আগের ঘটনা। এতবড় দুঃসময় আর কলকাতা ময়দান দেখে নি। এত বড় দুর্ঘটনার দুঃস্বপ্ন কোনও ফুটবলপ্রেমী দেখে নি। ২০২২ সালে যেদিন ভারতীয় ফুটবলের ওপরে নিষেধাজ্ঞা নেমে এল, ঠিক সেদিন অর্থাৎ ১৬ আগস্ট ছিল কলকাতা মাঠে ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে মাঠের উত্তেজনা ছড়ায় গ্যালারিতে। পদপিস্ট হয়ে,শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান ১৬ জন।

১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেনে (রঞ্জি স্টেডিয়ামে ) লিগ ডার্বিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে ইস্টবেঙ্গল ব্যাক দিলীপ পালিত মোহনবাগান উইঙ্গার বিদেশ বসুকে কড়া ট্যাকল করলে বিদেশ বসু ছিটকে পড়েন। বিদেশ পাল্টা প্রত্যাঘাত করেন। রেফারি সুধীন চ্যাটার্জী দুজনকেই লাল কার্ড দেখালেও উত্তেজনা ছড়ায় গ্যালারিতে । পুলিশ কড়া হওয়ায় হিতে বিপরীত হয়। মাঠে হুড়োহুড়ি পড়ে যায়। বেরোনোর পথ ছিল সংকীর্ণ। বহু মানুষ আহত হন।অনেকেই মাঠে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ তে পৌঁছে যায়। সেদিন খেলা দেখতে এসেছিলেন যারা, তাঁদের অনেকের আর বাড়ি ফেরা হয় নি কোনোদিন।।

About Post Author