Home » জন্মাষ্টমীতে বানান তালের ক্ষীর

জন্মাষ্টমীতে বানান তালের ক্ষীর

সময় কলকাতা ডেস্কঃ এখন বাজার ভরে পাওয়া যাচ্ছে তাল। সামনেই জন্মাষ্টমী। তাই আজ নিয়ে এলাম তাল দিয়ে তৈরি রেসিপি, তালের ক্ষীর। খাবারের পাতে গরম রুটি পরোটার সঙ্গে বা শেষপাতে পরিবেশন করতে পারেন এই তালের ক্ষীর।

উপকরণ

• মাঝারি তাল
• নারকেল কোরা
• দুধ
• কনডেন্সড মিল্ক
• চিনি
• প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য চেরি, কাজুবাদাম ও কিসমিস

পদ্ধতি

তাল ভালো করে ধুয়ে নিয়ে, খোলা ছাড়িয়ে একটা ঝাঁঝরির সাহায্যে চেঁচে নিন। তারপর তালের এই পাল্পটিকে আঁচ কমিয়ে জ্বাল দিতে থাকুন। অন্যদিকে আরেকটা কড়াইতে দুধ জ্বাল দিয়ে নিন। এবার তালের মধ্যে ফোটানো দুধটা দিয়ে দিন এবং তার সাথে নারকেল কোরা এর মধ্যে দিয়ে দিন। এবার নারকেল, তাল দুধ জ্বাল দিতে দিতে একটু শুকিয়ে এলে এর মধ্যে পরিমাণমতো চিনি দিয়ে দিন। চিনিটা গলে গেলে এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিন। আরও কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর, মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিন।এবার সুন্দর করে চেরি, কাজুবাদাম ও কিসমিস দিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

 

 

About Post Author