Home » আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন দেখা করলেন সুব্রহ্মণ্যম স্বামী?

আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন দেখা করলেন সুব্রহ্মণ্যম স্বামী?

সময় কলকাতা ডেস্ক : বৃহস্পতিবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।কথা ও হয় দীর্ঘক্ষণ।প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় -সুব্রহ্মণ্যম স্বামীর আলাপচারিতা কোন সমীকরণের জন্ম দিতে চলেছে?

এদিন নবান্নে এসে সুব্রহ্মণ্যম স্বামী দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। হালে মোদি-শাহর কড়া সমালোচক হিসেবে পরিচিত প্রবীণ নেতা সুব্রহ্মণ্য়মের সঙ্গে তিরিশ মিনিট সময় কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ।কোন কোন বিষয় নিয়ে নেতা-নেত্রীর কথা হয়েছে সুস্পষ্ট না হলেও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা-কল্পনা। তবে কী এবার তৃণমূলের পথে সুব্রহ্মণ্যম স্বামী?

তৃণমূল সুপ্রিমোকে বিভিন্ন সময় প্রশংসায় ভরিয়েছেন। গত এক বছর ধরেই তৃণমূল তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়েছে। রাজ্যে আগেই আসতে চেয়েছিলেন। অবশেষে কিছুটা পরে হলেও এলেন। উল্টোদিকে বিজেপির সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে নতুন মন্ত্রীসভায় স্থান না পাওয়ায়। সুব্রহ্মণ্যম স্বামী কট্টর সমালোচক হয়ে উঠেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর। ফলে,এখন দেখার এই সাক্ষাৎকার কোন নতুন রাজনৈতিক রসায়নের জন্ম দেয়। তবে এদিন সুব্রহ্মণ্যম স্বামীর বাংলায় আগমন যথেষ্ট ইঙ্গিতবাহী তা বলাইবাহুল্য ।।

About Post Author