সময় কলকাতা ডেস্ক:বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর নদীর তীরে বিস্ফোরক এবং এ কে ৪৭ রাইফেল ও গুলি সমেত একটি নৌকা উদ্ধার হয়। নৌকাতে ছিল তিনটি এ কে ৪৭ রাইফেল, বিপুল পরিমাণে বিস্ফোরক ও গুলি।
রায়গড় জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
সূত্রের খবর নৌকোটি অস্ট্রেলিয়ায় তৈরি এবং নৌকোতে ছিল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেই বিনা পাসপোর্টে ওই সন্দেহভাজনেরা মহারাষ্ট্রে অনুপ্রবেশ করেছে বলেই অনুমান করছে পুলিশ। রায়গড় জেলার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ অশোক ধুধে জানিয়েছেন নৌকা থেকে উদ্ধার হয়েছে তিনটি একে ৪৭ এবং বিস্ফোরক সঙ্গে বিপুল সংখ্যক গুলি।
প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করে, কি কারণে এই বিস্ফোরক, অস্ত্র এবং গুলি আনা হচ্ছিল মহারাষ্ট্রে। পরবর্তীতে পুলিশের থেকে তদন্তভার হস্তান্তর করে দেওয়া হয়েছে অ্যান্টি টেরর স্কোয়াডকে।

নৌকাটি আদতে স্পিড বোট,সেক্ষেত্রে খতিয়ে দেখার পর জানা গিয়েছে স্পিড বোটটির রেজিস্ট্রেশন করা হয়েছিল ওমানে।

মুম্বাই তাজ হোটেলে হামলার পর সমুদ্রে প্রতিনিয়ত বিশেষ নজরদারি চালায় কোস্টাল গার্ড। সে ক্ষেত্রে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কিভাবে স্পিড বোটটি অনুপ্রবেশ করল সে বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারী অ্যান্টি টেরর স্কোয়াড। কারা কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক , আগ্নেয়াস্ত্র এবং গুলি মহারাষ্ট্রে নিয়ে আসছিল এবং তাদের সঙ্গে জঙ্গি যোগাযোগ আছে কিনা সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।।


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে