Home » ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী জর্ডন ও- দোহার্তি

ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী জর্ডন ও- দোহার্তি

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : জর্ডন ও-দোহার্তি। বয়স ২৪। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার এবছর ইমামি ইস্টবেঙ্গলে এশিয় কোটার ফুটবলার।ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী ফুটবলার হিসেবে শিগগির ভারতে আসছেন ও-দোহার্তি ।তাঁর কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় কারণ অনুর্দ্ধ ২৩ অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন আর মাঝে বছর খানেক চোটের সমস্যা ছাড়া অস্ট্রেলিয়ার এ-লীগেও ধারাবাহিকভাবে খেলেছেন। বড় চোট সারিয়ে গতবছর সেরা ফর্মের কাছে ছিলেন না তিনি, এটাই দুশ্চিন্তার কারণ হতে লাল হলুদ সমর্থকদের । তবে লাল হলুদ কোচ স্টিভেন কনস্টানটাইন প্রশংসা করেছেন ও-দোহার্তির। সেন্ট্রাল মিডফিল্ডার ও-দোহার্তি প্রয়োজনে আক্রমণ কে অনেকটাই সহযোগিতা করতে পারেন।আপাতত এক বছরের চুক্তি তাঁর সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের। ভিসার আবেদন করেছেন, দিন কয়েকের মধ্যে ভারতে চলে আসার কথার তাঁর। পাশাপাশি নবীন কুমার কে গোলরক্ষক হিসাবে পেয়ে যাওয়ায় গোলরক্ষকের সমস্যা অনেকটাই মিটতে চলেছে ইস্টবেঙ্গলের।।

About Post Author