সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপে রাজস্থানের গাঁটে আটকে গেল ইস্টবেঙ্গল।অপরাজিত থাকার দৌড় অব্যাহত রাজস্থানের। রাজস্থানের কাছে এটিকে মোহনবাগান হেরে যাওয়ার পরে, ইমামি ইস্টবেঙ্গলও ড্র করল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। খেলার ফলাফল গোলশূন্য। সারাম্যাচে দাপিয়ে খেলে, গোলমুখী কুড়িটি শট নিয়ে লাল হলুদের লিমা-সুহের -সুমিত – তুহিন- অনিকেত যাদবরা গোল করতে পারেন নি বরং ৬১ মিনিটে সৌভিকের ফাউলে পেনাল্টি পায় রাজস্থান। গোলরক্ষক কমলজিত পেনাল্টি সেভ না করলে হয়তো হেরেই ফিরতে হত ইস্টবেঙ্গলকে। মোহনবাগানকে পয়েন্টর বিচারে টপকে গেলেও ইস্টবেঙ্গল এখনও জয়ের মুখ দেখা দূরের কথা,দুটি ম্যাচ খেলে একটি গোলও করতে পারে নি। তবে আজ দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খুব খারাপ খেললেন না ব্রাজিলের ইলিয়ান্দ্রো।শেষের দিকে ইস্টবেঙ্গল চাপ বাড়ালেও খেলার সংযোজিত সময়ে আবার মোহনবাগান ম্যাচের মত প্রায় বাজিমাত করে ফেলেছিলেন রাজস্থানের নিক্কুম।ডার্বি ম্যাচের বাকি আর কয়েকটা দিন ,এখনও ইমামি ইস্টবেঙ্গল কতটা তৈরি তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।।
ইস্টবেঙ্গল ও আটকে গেল রাজস্থানের গাঁটে


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া